মেহেরপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-07-28 ইং
মেহেরপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের পতœী সৈয়দা মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মনোনিত হওয়ায় মেহেরপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগ ও মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে সৈয়দা মোনালিসা ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দ মোনালিসা ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, মেহেরপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, কসেদ আলী শেখ, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুবসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)