আমঝুপিতে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
আমঝুপিতে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন অ্যাসোসয়িশনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোকে তদন্তের আওতায় আনা হচ্ছে। যা তদন্তের মাধ্যমে সুরাহা করা হবে। দু’একটি বিচারের আওতায় আনতে পারলে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সম্প্রতি বডি বিল্ডার জাহিদকে নিয়ে ঘটে যাওয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করছে মন্ত্রণালয়। ফুটবল ও ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রতিটি জেলায় নানা ধরনের আয়োজন করা হচ্ছে। যার মাধ্যমে ভালো ভালো ফুটবলার ও ক্রিকেটার বের হয়ে আসছে। অন্যান্য খেলাগুলোতেও মনোযোগ দেওয়া হচ্ছে। ছেলে-মেয়েদের ঘর থেকে বের করে আনার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এ জন্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। যাতে তারা ঘরবন্দি জীবন থেকে বের হয়ে মাঠমুখী হয়। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘পাকিস্তানের থেকে আমাদের মাথপিছু আয় দ্বিগুন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। ঠিক সে সময়ে একাত্তরের পরাজিত শক্তি আবারও অপপ্রচার শুরু করেছে। যারা স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাবারীদের পুরস্কৃত করে রাষ্ট্রদূত বানায়, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১০ ডিসেম্বর সরকার পতন করতে গিয়ে আজ তাদেরই দৈন্যদশা অবস্থা।’ এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)