দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বিলের বাঁধ অপসারণ

আপলোড তারিখঃ 2017-07-28 ইং
দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বিলের বাঁধ অপসারণ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের হস্তক্ষেপে বিলের বাঁধ অপসারণ করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি, পাটাচোরা, বদনপুর গ্রামের বিলের মধ্যে অবৈধভাবে কালভার্টের মুখ বন্ধ করে মাছের চাষ শুরু করেন নাপিতখালি গ্রামের নুর মোহাম্মদের ছেলে সানোয়ার। প্রভাবশালী সানোয়ারের হুমকি-ধামকি উপেক্ষা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের হস্তক্ষেপে অবৈধ বাঁধ অপসারণ করেছে ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা। এতে করে অন্তত একশত বিঘা প্লাবিত জমি জলাবদ্ধমুক্ত হয়। কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই বিল উপচে পড়ে। এতে করে ৩/৫ ফুট পানির নিচে ডুবে যায় অন্তত শত বিঘা জমির আউশ ধান, রোপা-আমন ধান, বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। বিলের মধ্যে অবৈধভাবে কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষি সানোয়ার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাইনি। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ইউএনও রফিকুল হাসানের কাছে লিখিতভাবে তাদের সমস্যার কথা জানায়। স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক দিন পানি আটকে থাকায় তাদের মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু ধান ও পাট ছাড়া অন্যান্য ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রাফিকুল হাসানের প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে শতাধিক গরীব কৃষক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)