মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। এসময় আটককৃতদের নিকট থেকে ১২ লাখ টাকা, ৭টি স্মার্টফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের সাগর দাউদ বিশ^াস, তার স্ত্রী প্রাদনিয়া ও শিশু কন্যা মিষ্টি। মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিক ও একই পরিবারের দম্পত্তি সাগর দাউদ বিশ^াস, প্রাদনিয়া ও মিষ্টিকে আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ লাখ টাকা, ৭টি স্মার্টফোন, ২টি হাতঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এ পণ্যগুলো নিয়ে এসেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)