চুয়াডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির আত্মহত্যা

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
চুয়াডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ায় খোকা শেখ (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত খোকা শেখ মৃত রুস্তম শেখের ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় সে তার নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা খোকাকে তার ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মহল্লাবাসী ও তার পরিবার জানায়, খোকা মানসিকভাবে ভারসাম্যহীন এবং পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। গতকাল বাদ মাগরিব নিহতের জানাজা শেষে তাকে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)