আন্দুলবাড়ীয়ায় মির্জা তুহিনের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
আন্দুলবাড়ীয়ায় মির্জা তুহিনের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমানের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সংগঠক প্রয়াত মির্জা সুলতান রাজার বড় ছেলে মির্জা তুহিনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর আন্দুলবাড়ীয়া মীরপাড়া-হারদাপাড়া বাইতুল সালাম জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা নুরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)