তিন কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল, মেয়রের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2023-02-03 ইং
তিন কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল, মেয়রের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রায় তিন কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার পাঁচটি প্রধান সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে। রাতে ঘুটঘুটে অন্ধকারে নাগরিকদের চলাফেরা করতে হচ্ছে। পাড়ায় পাড়ায় পানির জন্য হাহাকার পড়েছে। জনদুর্ভোগের পাশাপাশি পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগ কতৃর্ক পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান। গতকাল শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব, কর্মকর্তা—কর্মচারী, পৌর কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, কোটচাঁদপুর পৌরসভায় ২ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যা দায়িত্বভার গ্রহণের আগের বকেয়া। কিন্তু আবাসিক প্রকৌশলী পৌরসভার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীর। পৌরসভার যে আয় হয়, তা দিয়ে মোট বকেয়া বিল পরিশোধ করা সম্ভব নয়। তাই প্রতিমাসে এক লাখ টাকা করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান কোটচাঁদপুর পৌরসভা। এতে একদিকে যেমন বকেয়া বিল পরিশোধ হবে, অন্যদিকে পৌরবাসীদের দুর্ভোগ লাঘব হবে। ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী জানান, কোটচাঁদপুর পৌরসভার পানি ও সড়ক বাতির ১০টি বিদ্যুৎ সংযোগের মধ্যে ৫টি বিচ্ছিন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বকেয়া আদায়ের জন্য এই সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)