গাংনীতে সাংবাদিক মজনুর রহমান আকাশের জন্মদিন উদ্্যাপন

আপলোড তারিখঃ 2023-02-03 ইং
গাংনীতে সাংবাদিক মজনুর রহমান আকাশের জন্মদিন উদ্্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: গাংনীতে সিনিয়য় সাংবাদিক মজনুর রহমান আকাশের ৫৮তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। সাংবাদিক মজনুর রহমানের জন্মদিন উদ্যাপনের লক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি, বিজয় টিভি ও সময়ের আলো’র জেলা প্রতিনিধি তৌহিদ-উদ-দোলা রেজা, আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি প্রভাষক রমজান আলী, ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বকুল, স্বাধীন মত এর জেলা প্রতিনিধি আব্দুল আলিম, মেহেরপুর চোখ এর বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক আন্দোলন বাজারের জেলা প্রতিনিধি এমকে খোকন প্রমুখ। সাংবাদিক মজনুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের একটি সম্ভান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত আব্বাছ আলী ও মাতা মৃত মালেকা বেগম। দীর্ঘ ২৮ বছর যাবত তিনি সাংবাদিকতা সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ৭১-টেলিভিশন ও যায়যায় দিন পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ১৯৯৫ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের বার্তা পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন মজনুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)