ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম দর্শনা থানাধীন মোহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গতকাল দুপুরে ডাঙ্গাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাঙ্গাপাড়া ডেইরি ফার্মের সামনে থেকে ২০ বোতল ফেসনিডিলসহ আরিফুল ইসলামকে আটক করেন তিনি। পরে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
