চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ত্রিবার্ষিক নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-02 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ত্রিবার্ষিক নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ত্রিবার্ষিক নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা চেম্বার ভবনে কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। নতুন এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ও পরিবেশক সমিতির উপদেষ্টা ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। শপথ বাক্য পাঠ করেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সভায় অনুমোদীত ১৫ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটির সভাপতি হাজী মো. মাসুদুর রহমান, সহসভাপতি হাজী শাহাবুদ্দিন মল্লিক ও তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, সাধারণ সম্পাদক হাজী মো. মাহাবুবুল আলম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা ও সামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টুটুল, সহসাংগঠনিক সম্পাদক কিংকর কুমার দে, অর্থ সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, ধর্ম সম্পাদক মো. আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক সামিউল আওয়াল অপু, প্রচার সম্পাদক সুমন পারভেজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ কুমার সাহা, নির্বাহী সদস্য হাজী মো. সালাউদ্দীন চান্নু ও আসলাম উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)