ডায়মন্ড ওয়ার্ল্ড পেল শ্রেষ্ঠ প্যাভিলিয়ন পুরস্কার

আপলোড তারিখঃ 2023-02-02 ইং
ডায়মন্ড ওয়ার্ল্ড পেল শ্রেষ্ঠ প্যাভিলিয়ন পুরস্কার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর। বরাবরের মতো মেলার এই আসরেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ এবং এদেশে জুয়েলারিতে প্রথম ওঝঙ সার্টিফায়েড গোল্ড, ডায়মন্ড ও প্লাটিনাম বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ড। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় বিরল ও অতিমূল্যবান হিরার প্রদর্শন, গ্রাহক সেবা ও প্যাভিলিয়ন তৈরিতে নান্দনিকতা ও শৈল্পিকতার পরিচয় তুলে ধরার কারণে শ্রেষ্ঠ প্রিমিয়াম প্যাভিলিয়ন পুরস্কারে ভূষিত হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ বাবু। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবি’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান। অতিথিদের কাছ থেকে শ্রেষ্ঠ প্রিমিয়াম প্যাভিলন পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। এ সময়ে তিনি সকলকে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বাণিজ্য মেলায় দেশি-বিদেশি দর্শনার্থীদের নজর কাড়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর বিশ্বমানের গয়না, ক্রেতা বান্ধব মূল্য তালিকা ও বিভিন্ন আকর্ষণীয় অফার। গত ১ জানুয়ারি/২০২৩ খ্রিষ্টাব্দে মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখেই প্যাভিলিয়ন নম্বর ১ এ তৈরিকৃত ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেছিলেন বাণিজ্য মন্ত্রী, উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সিনিয়র বাণিজ্যসচিব তপন কান্তি এবং ইপিবি এর ভাইস-চেয়ারম্যান এ.এইচ. এম আহসান ও ইপিবি এর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী। উদ্বোধনকালে উপস্থিত সকলেই ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমের প্রশংসা করেন। অতিথিরা বলেন এ ধরনের একটি প্যাভিলিয়ন মেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)