ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনী কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2023-02-02 ইং
ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনী কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও স্বচ্ছধারার অরাজনৈতিক সাংবাদিক সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি। পেশাদারিত্ব আর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটিয়ে ইতঃমধ্যে সংগঠনটি জেলাজুড়ে সুনাম অর্জন করেছে। এরই মধ্যে শুরু হয়েছে এই ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২২-২০২৩। এবার ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অ্যাড. বদিউজ্জামান বদি, অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সমবায় পরিদর্শক মো. রুহুল আমীন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারেও ১৩টি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে প্রার্থীগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ৩১ জন ভোটার বিভিন্ন পদে সর্বমোট ৪০৩টি ভোট প্রদানের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা শহরজুড়ে এ সাংবাদিক সংগঠনটি জবাবদিহিমূলক সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে। এবার ভোটে জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যরা আন্তরিক প্রচেষ্টায় জমজমাট পরিবেশ সৃষ্টি করেছে। উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে ভোটারদের মাঝেও।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)