রাতের আগুনে ঘরসহ পুড়লেন বৃদ্ধাও

আপলোড তারিখঃ 2023-02-01 ইং
রাতের আগুনে ঘরসহ পুড়লেন বৃদ্ধাও ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আগুনে তাঁর শরীর সম্পূর্ণ দগ্ধ হয়। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ^াসের স্ত্রী। ওই বৃদ্ধার এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেটি আগেই মারা গেছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাঁর ঘরে আগুন ধরে যায়। আগুনে তাঁর বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল জানান, ‘ঘটনার রাতে বৃদ্ধার একাই ঘরে ছিলের। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর ভস্মিভূত হয়ে গেছে। সাথে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে।’ কালীগঞ্জ ফায়র সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ‘আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যাওয়ার পর ৯৯৯ এ ফোন করে আমাদের সহযোগিতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌছে আগুনে দগ্ধ মরদেহটি বের করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)