মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৩ জন আটক

আপলোড তারিখঃ 2023-02-01 ইং
মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৩ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সে সময় মাটিলা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশ আসার অপরাধে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)