ঝিনাইদহে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-01 ইং
ঝিনাইদহে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামন মনা, যুবদলের সভাপতি আহসান হাবিব রনকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, দলের চেয়ে দেশ বড় আর দেশের স্বার্থে এই ফ্যাসিবাদী সরকারকে হঠিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আগামী দিনে সকলকে রাজপথে থেকে সংগ্রাম করতে হবে। তিনি আগামী ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে যোগদান করার আহ্বান জানান। মতবিনিময় শেষে বিএনপি’র নেতৃবৃন্দ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খুলনা সমাবেশে যোগদান ও ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)