প্রথিতযশা প্রবীণ সাংবাদিক আজাদ মালিতার জন্মদিন আজ

আপলোড তারিখঃ 2023-02-01 ইং
প্রথিতযশা প্রবীণ সাংবাদিক আজাদ মালিতার জন্মদিন আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবদেন: ৫৩ বছর ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে ওঠা ও কলাম লেখক আজাদ মালিতার ৭৪তম জন্মদিন আজ। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক, সৎ এবং সাহসী সত্য প্রকাশে নির্ভিক সাংবাদিক। তিনি জেলার দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকা সম্পাদক ও প্রকাশক। একই সাথে দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ছিলেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায়, অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোনো মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন, সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানেরত নির্ভীক প্রথিতযশা সাংবাদিক আজাদ মালিতা। সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপস করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা। উল্লেখ্য, আজ ১ ফেব্রুয়ারি বুধবার চুয়াডাঙ্গার ক্ষুদ্র সংবাদকর্মী ‘আজাদ মালিতা’র ৭৪-তম জন্মদিন। ৭৩ বছর আগে ১৯৫০ সালের এই দিনে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার আব্দুল রহিম মল্লিক-এর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা প্রকৃতার্থে দামুড়হুদা উপজেলার গোপলপুর গ্রামের সম্ভ্রান্ত মালিতা পরিবারের জেহের আলী মালিতা-হাজেরা খাতুনের দৌহিত্র ও হাবিবুল জান্নাত মালিতা (মঙ্গল মিঞা)-জাহানারা খাতুনের দ্বিতীয় পুত্র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)