আলোচনার আশ্বাসে অটো বাইক ধর্মঘট প্রত্যাহার

আপলোড তারিখঃ 2023-01-31 ইং
আলোচনার আশ্বাসে অটো বাইক ধর্মঘট প্রত্যাহার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে তাদের এই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু। আজ মঙ্গলবার থেকে আবার স্বাভাবিক হচ্ছে অটো চলাচল। জানা গেছে, চার দফা দাবিতে অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটি গত রোববার থেকে ধর্মঘট ডাকে। রোববার দিনব্যাপী ও গতকাল সন্ধ্যা পর্যন্ত শহরে ইজিবাইকের ধর্মঘট চলে। দুইদিন অটো ইজিবাইক শূন্য ছিল চুয়াডাঙ্গার সকল সড়ক। যানজটমুক্ত ছিল গোটা শহর। তবে ইজিবাইক বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির মুখে পড়েন যাত্রী সাধারণ। অনেকেই জানান, ইজিবাইক না থাকায় শহর শান্তিপূর্ণ যানজটমুক্ত ছিল। তবে শহরের অভ্যন্তরীণ পথে যাতায়তকারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। অনেকেই ইজিবাইকের পরিবর্তে ভ্যান ব্যবহার করছেন। এদিকে, প্রায় দুইদিন ইজিবাইক ধর্মঘটের পর বাস মালিক সমিতির সঙ্গে আলোচনার আশ্বাসে ইজিবাইক ধর্মঘট প্রত্যাহার করেছে অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটি। আজ মঙ্গলবার দুই সংগঠনের মধ্যে হতে পারে আলোচনা। চুয়াডাঙ্গা অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বলেন, ‘বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের ফলপ্রসু আলোচনার আশ্বাস দিয়েছেন। এখন পাবলিক পরীক্ষাও চলছে। পরীক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষই ইজিবাইক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে সবকিছুই ভেবেছি। তবে আমাদের চার দফা দাবি পরিস্কার। বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী রাস্তায় থেকে প্রত্যাহার করতে হবে, শহরের মধ্যে বাসস্ট্যান্ড প্রত্যাহার করতে হবে ও বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে, পৌরসভার পৌর এলাকার মধ্যেই অটো বাইকের নম্বর দিতে হবে এবং জেলা ট্রাফিক পুলিশের অটো বাইকের প্রতি জরিমানা আদায় প্রত্যাহার করতে হবে। মঙ্গলবার (আজ) আমরা আলোচনায় বসব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)