মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মির্জা তুহিন

আপলোড তারিখঃ 2023-01-31 ইং
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত মির্জা তুহিন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মির্জা খানজাহান আলী তুহিন। গতকাল সোমবার বাদ এশা চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা জামে মসজিদে মির্জা তুহিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং মসজিদ সংলগ্ন গোরস্থানে তার পিতা-মাতার পাশের কবরে তাকে দাফন করা হয়। নিহতের জানাজা ও দাফনকার্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসিরুদ্দিন, সাবেক প্রচার সম্পাদক শওকত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান লাভলুসহ রাজনীতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী অংশ গ্রহণ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মির্জা তুহিনের মরদেহ শহরের শেখপাড়াস্থ তার পৈত্রিক বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মির্জা তুহিন (৫৯) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা-০২ আসনের সাবেক সাংসদ মির্জা সুলতান রাজার বড় ছেলে। গতকাল সোমবার রাতে ঢাকায় নিজের বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মির্জা তুহিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসিরুদ্দিন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান লাভলু, অ্যাড. রান্টু, চেয়ারম্যান সোহরাব হোসেন, দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী হাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)