কার্পাসডাঙ্গায় ইটভাটার দুই শ্রমিকের সাইকেল চুরি

আপলোড তারিখঃ 2023-01-31 ইং
কার্পাসডাঙ্গায় ইটভাটার দুই শ্রমিকের সাইকেল চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে জামাসহ একই সঙ্গে দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের একটি ইটের ভাটা থেকে দুই শ্রমিকের দুটি সাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী দুই সাইকেল মালিক শুকুর আলী ও আব্দুল কাদের জানান, গতকাল সকাল ৭টার দিগকে তাদের দুটি হিরো জেট বাইসাইকেল এবং গায়ের চাদর ও জামা সাইকেলের ওপর রেখে ভাটায় কাজ করছিলেন। আটটার দিকে সকালের খাবার খাওয়ার জন্য তাদের সাইকের রাখার স্থলে এলে দেখেন সাইকেল দুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও সাইকেল দুটি আর পাওয়া যায়নি। চলতি মাসেই কার্পাসডাঙ্গা থেকে আরও দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)