মুজিবনগরে ফেনসিডিলসহ ব্যাংক কর্মকর্তা আটক

আপলোড তারিখঃ 2023-01-30 ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ ব্যাংক কর্মকর্তা আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে তিন বোতল ফেনসিডিলসহ কাজি মোস্তফা মনোয়ার (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার দায়িরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোস্তফা মনোয়ার বাংলাদেশ কৃষি ব্যাংকের মুজিবনগর উপজেলার দারিয়াপুর শাখার কর্মকর্তা ও রাজশাহীর জেলার পুঠিয়ার এলাকার মতুর্জা রেজার ছেলে। মুজিবনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে দারিয়ারপুর গ্রামের দয়েরধার মাঠের একটি আম বাগানে অভিযান চালায়। এসময় তিন বোতল ফেনসিডিলসহ মোস্তফা মনোয়ারকে আটক করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, আটককৃত মোস্তফা মনোয়ারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)