চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক নারীকে এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-01-30 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক নারীকে এক বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফিরোজা বেগমকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ ফিরোজাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মাজহারুল ইসলাম। সাজাগ্রাপ্ত ফিরোজা বেগম (৫৪) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফিরোজা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ফিরোজা বেগমকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)