গাংনীতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ভুট্টাখেত তছরুপ

আপলোড তারিখঃ 2023-01-30 ইং
গাংনীতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ভুট্টাখেত তছরুপ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের ১ বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগী কৃষক কামরুজ্জামান ও রেজাউল হক গাংনী থানায় দু’জনের নামে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাটি গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে নুরুল ইসলাম ও তার ছেলে রাসেল। অভিযোগে সূত্রে জানা যায়, বিবাদী নুরুল ইসলামের সাথে শরিকানা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো কামরুজ্জামানের। এরই জের ধরে গত শরিবার রাতে কামরুজ্জামান ও রেজাউলের ১ বিঘা জমির ভুট্টা গাছ কেটে তছরুপ করে নুরুল ইসলাম ও তার ছেলে রাসেল। এতে করে ৫০ হাজার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী দুই কৃষকের। স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেজাউল ও কামরুজ্জামান একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। এবিষয়ে তাদেরকে গাংনী থানায় অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)