মেহেরপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-01-30 ইং
মেহেরপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে এএসআই জসিম, মাহতাব উদ্দিন, ইব্রাহিম বিশ্বাসসহ ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ্টাটক করা হয় মামুন মল্লিক ও রবিউল ইসলামকে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ক্রমিক নম্বর (খ)/১৯(৪)ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর:৭। সেশন কেস নম্বর:২৬৬/২০১৯। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্বব ভট্টাচার্য ও আসামি পক্ষে কৌশলী ছিলেন, অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)