চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মাহাতাব হোসেনের মৃত্যু : আজ দাফন

আপলোড তারিখঃ 2017-07-27 ইং
চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মাহাতাব হোসেনের মৃত্যু : আজ দাফন ছবির ক্যাপশন:
`20427625_1821790728134104_996838342_n`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অতিপরিচিত মুখ মাহাতাব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কোর্টপাড়ার নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসে ক্যান্সার জনিত রোগে ভূগছিলেন। আজ শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে। চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ চাঁদমারি মাঠের পূর্ব পাশের বাসিন্দা মাহাতাব বেশ কিছুদিন যাবত ফুসফুসে ক্যন্সার জনিত রোগে ভূগছিলেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ্য হয়ে উঠলেও গত ২০ দিন ধরে আবারও অসুস্থ্য হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মরহুম মাহাতাব হোসেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাড. ইউনুস আলীর ছেলে। মরহুম মাহাতাব হোসেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমের নামাজা শেষে জান্নাতুল মওলা কবস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)