ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার রেলপাড়ায় নারীসহ চারজনেক কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত চারজনতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত জা বক্সের ছেলে মিরাজুল ইসলাম কাবা (৪৫) ও তার ভাই নাণ্টু (৩০), একই এলাকার আজাদ আলীর ছেলে কদম (২৫) ও বাধন (২৪)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত শাহীন রেজার ছেলে হাসিব রেজা (২২) তার বন্ধু সাবিদসহ কয়েকজন বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রনি, কাবা, নান্টুসহ কয়েকজন এসে তাদের গালিগালাজ শুরু করে। এ সময় হাসিব প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে হাসিব ও সাবিদকে কুপিয়ে জখম করে রনি, কাবা, নান্টুসহ কয়েকজন। তাদের চিৎকারে ছুটে এসে উদ্ধার করতে গেলে হাসিবের ফুফু আসমা খাতুন ও ফুফাতো বোন বীথিকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাবা ও নান্টুকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় একটি ধারালো চাপাতিও উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই হসিবের দাদা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বদী হয়ে রনি, কাবা, নান্টুসহ ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
