ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’ সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদার দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওরা বন্ধু সংঘ’র সভাপতি সাংবাদিক তানজীর ফয়সালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল কাদির। সংগঠন এর উপদেষ্টা সদস্য শিক্ষক হাফিজুর রহমান কাজলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পশু চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শামসুজ্জোহা পলাশ, ওরা বন্ধু সংঘ'র সহসভাপতি আসলাম মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
