মুজিবনগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৪টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2023-01-28 ইং
মুজিবনগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৪টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার উপজেলার কেদারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ যান চলাচল, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে সাতজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলাসহ ২৪টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই সুলতান, মোকারম, এটিএসআই সুমন ও হালিমসহ সঙ্গীয় টিম। টিএসআই সুলতান জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের যথাযথ প্রয়োগের লক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান দেড় শতাধিক মোটরসাইকেল চেকিং করা হয়। এসময় ৭টি মামলাসহ ২৪টি মোটরসাইকেল আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)