আলমডাঙ্গায় পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড তারিখঃ 2023-01-28 ইং
আলমডাঙ্গায় পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নিমতলায় কৃষকের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার নিমতলা ও অনুপনগর মাঝের মাঠে ফুলবগাদি গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে নুর হোসেন মণ্ডলের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে নুর হোসেন মণ্ডলের ছেলে ইকরামুল হক বাদী হয়ে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অনুপনগর গ্রামের তিনজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনি বলেন- ‘আমাদের ১২ কাঠা জমির পান খেত পুড়িয়ছে তাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে পানের বাজার মূল্য ১৫০ টাকা পণ। আমরা এর বিচার চাই।’ এ বিষয়ে ফুলবগাদি গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে কৃষক মুজাম আলী বলেন, ‘ওই পানবরজের পাশে আমি আমার ভুট্টা খেতে সেচ দিচ্ছিলাম। এমন সময়ে আমি দেখতে পাই পানবরজে আগুন জ¦লছে। আমি সেখানে গেলে মাঠের আরো অন্যান্য মানুষ ও পথচারীরা ছুটে আসে এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্সে খবর দিলে তাদের একটি ইউনিট দ্রুত এসে আগুণ নিয়ন্ত্রণ করেছে। আমি আমার ভুট্টা খেতে সেচ দেওয়ার আগে অনুনগর গ্রামের তিনজন ছেলেকে দেখেছিলাম। আগুন লাগার পরে ঘটনাস্থলে দুই ছেলেকে আমি ধরি। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, `অপরজন পালিয়ে গিয়েছে, আমরা কিছু জানি না, সব সে জানে।` স্থানীয়রা ধারণা করছেন, ওরা তিনজন পানবরজের পাশে সিগারেট খাওয়ার সময়ে ওই আগুনের সূত্রপাত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)