মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীসহ আহত ৬

আপলোড তারিখঃ 2023-01-27 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীসহ আহত ৬ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছয় বরযাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের দিঘিরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের উন্নত চিকিৎসার প্রয়োজেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যায় মেহেরপুর শহরের হালদারপাড়া থেকে প্রাইভেট কারযোগে কয়েকজন বরযাত্রী ঈশ্বরদীতে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুর শহরের দিঘিরপাড়ায় পৌঁছালে পথচারী একটি শিশু রাস্তার মাঝে চলে এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে প্রাইভেট কারের চালকসহ ছয়জন জখম হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় প্রাইভেট কারটির চালক ও হেল্পারকে কুষ্টিয়া জেনারেল হাপসাতালে রেফার্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্য চারজন মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)