দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-01-27 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে মুজাহিদ (২৬) নামের এক মাদকসেবিকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিথা পাড়া থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মুজাহিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মুজাহিদ জয়রামপুর নতুন পাড়ার মৃত মজিদ আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স জয়রামপুর মালিথা পাড়ার মোড়ে অভিযান চালিয়ে মুজাহিদকে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মুজাহিদকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)