চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে এসপি আব্দুল্লাহ আল মামুন

আপলোড তারিখঃ 2023-01-26 ইং
চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে এসপি আব্দুল্লাহ আল মামুন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘কম্বল বিতরণের যে আয়োজন তা মানবিক আয়োজন, এই আয়োজন শুধু এক জনের মধ্যে বা একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমরা যদি মানবিক প্রয়োজন উপলদ্ধি করি, সবাই যদি মানব কল্যাণে এগিয়ে আসি, তাহলে আমি মনে প্রানে বিশ্বাস করি এদের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং সোনার মানুষ গুলো বেরিয়ে আসবে। তারাদেবী ফাউন্ডেশন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের মাধ্যমে যে উষ্ণতা ছড়াচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’ গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা স্টার ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জোয়ার্দার মিন্টুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু ও সংলাপ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। অনুষ্ঠানে শিল্প কলা একাডেমির শিল্পী ও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)