মেহেরপুরের আদি বোম্বে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-01-26 ইং
মেহেরপুরের আদি বোম্বে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের আদি বোম্বে ফ্যাক্টারিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় আদি বোম্বে ফ্যাক্টারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রকাশ্যে অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম এবং গাংনী র‌্যাব-১২ এর একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)