দামুড়হুদায় তুলা চাষ বিষয়ক মাঠ দিবস

আপলোড তারিখঃ 2023-01-26 ইং
দামুড়হুদায় তুলা চাষ বিষয়ক মাঠ দিবস ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় লাল তীর সীড লিমিটেডের উদ্যোগে তুলা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার নতুন বাস্তুপুর ঈদগাহ মাঠে হাইব্রিড তুলা বীজ ডিএম-৪ জাতের ফলন বিষয়ক এ মাঠ দিবসের আয়োজন করা হয়। লাল তীর সীডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ বসির উদ্দীনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর কৃষিবিদ ড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের সিসিডিও কৃষিবিদ শেখ আল মামুন, তুলা উন্নয়ন বোর্ডের মেহেরপুর জোনের সিসিডিও কৃষিবিদ এজাজুল ইসলাম, লাল তীর সীডের ডিভিশনাল ম্যানেজার কৃষিবিদ কামরুল হাসান ও দামুড়হুদা তুলা অফিসের কটন ইউনিট অফিসার বিদ্যুৎ চন্দ্র দাস। উপজেলার দুই শতাধিক তুলাচাষির উপস্থিতিতে অনুষ্ঠিত মাঠ দিবসে তুলা চাষের জমি নির্বাচন, বীজ ভিজানো ও বপন পদ্ধতি, অন্তবর্তীকালীন পরিচর্যা ও ফসল সংগ্রহ বিষয়ে আলোকপাত করা হয়। লাল তীর সীড ডিএম-৪ জাতের তুলা চাষ করে ভাল ফলন পেয়েছেন বলে জানান উপস্থিত তুলা চাষিরা। পরিশেষে তুলাচাষী নাসির উদ্দীনের তুলাক্ষেত পরিদর্শন করা হয়। মাঠ দিবসটি পরিচালনা করেন লাল তীর সীডের মেহেরপুর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আবু রায়হান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)