দামুড়হুদায় নবাগত ইউএনও'র সাথে লোকমোর্চার শুভেচ্ছা বিনিময়

আপলোড তারিখঃ 2023-01-26 ইং
দামুড়হুদায় নবাগত ইউএনও'র সাথে লোকমোর্চার শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় লোকমোর্চার পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, সহসাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হবি, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, পরিবেশ বিষয়ক সম্পাদক, দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল শিশির, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান রতন, মিরাজুল ইসলাম মিরাজ, রকিবুল হাসান তোতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপসমন্বয়কারী নজরুল ইসলাম, সিনিয়র সমন্বয়কারী আনিছুর রহমান, প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)