আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড তারিখঃ 2023-01-26 ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩ টায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়ার প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে সভায় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ দাউদ হোসেন ও নাঈমুর রহমান খান। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ডা. মীর আনিছুজ্জামান আনিসকে আহ্বায়ক ও দাউদ হোসেনকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)