কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি শহিদ বিশ্বাস, সহসভাপতি সুমিয়া খাতুন ও প্রচার সম্পাদক রতন বিশ্বাস। কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য আহম্মদ আলী, সুদিন সরকার, সাধু মন্ডল, জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, নুর হক, রেজাউল করিম, আতিয়ার রহমানসহ কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সদস্যরা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)