ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বকেয়া বেতন ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যানার, লিফলেট নিয়ে ২ ঘণ্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের। সেসময় চিফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, ডেপুটি চিফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র বিশ^াসসহ কয়েকজন বিভিন্ন অজুহাতে তাদের বেতন-ভাতা আটকে রেখেছেন। এতে করে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)