গাংনীতে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
গাংনীতে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীর কসবা গ্রামে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮) নামের দুইজন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দুজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন সংবাদ দেয় মুসাদ আলীর ছেলে জিয়ারুল ও জারমান আলীর ছেলে জহির উদ্দীন। সংবাদ পেয়ে এসআই রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জিয়ারুল ও জহির দুজনেই ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পূর্বশত্রুতার জের ধরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)