ঝিনাইদহে সাংবাদিক রঘুনাথের মুক্তির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
ঝিনাইদহে সাংবাদিক রঘুনাথের মুক্তির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দৈনিক বাংলা ৭১’র স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাংবাদিক দেলোয়ার কবীর, কে এম সালেহ, রুহুল আমিন, অরিত্র কুন্ডু, শামীমুল ইসলাম শামীম, শাহানুর আলম, এমএ কবীর, মাসুদ জুয়েল, নিরব আহমেদ, হৃদয় আহমেদ পিকুল, নাগরিক সমাজের প্রতিনিধি অধ্যক্ষ হাফিজ ফারুক, জাতীয় মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন সাংবাদিক নিখোঁজের সাত ঘণ্টা পর পুলিশ ককটেল সদৃশ বস্তু দিয়ে গ্রেপ্তার দেখিয়েছে। এটা কীভাবে সম্ভব? সকালে বাড়ি থেকে একজন সাংবাদিক একটি ৫ টাকা মূল্যের কলম, কাগজ ও ক্যামেরা নিয়ে সংবাদের খোঁজে বের হয়েছিলেন। পরবর্তীতে মধ্যরাতে পুলিশ নাটক সাজিয়ে ককটেল সদৃশ বস্তু দিয়ে গ্রেপ্তার দেখায়। বক্তারা বলেন, সাংবাদিক রঘুনাথের অপরাধ ছিল সাতক্ষীরার ভূমিদস্যুদের বিপক্ষে সংবাদ প্রকাশ করা। এভাবেই যদি পুলিশ-প্রশাসন দুর্বৃত্তদের সাথে সমন্বয় করে সাংবাদিকদের দমন করতে চায়, তাহলে এটা হবে ডিজিটাল বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ। বক্তারা অনতিবিলম্বে রঘুনাথের নিঃশর্ত মুক্তি দিয়ে দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে বলেন, বাক ব্যাক্ত ও লেখার স্বাধীনতা না থাকলে সমাজ ও রাষ্ট্র দুর্বৃত্তায়নের দখলে চলে যাবে। দেশের সাংবাদিক সমাজ তা হতে দেবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)