মাঠে শাক তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শতবর্ষী নারী

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
মাঠে শাক তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শতবর্ষী নারী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলায় মাঠ থেকে শতবর্ষী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভিটসর গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নারীর নাম কালীদাসী রানি (১০৫)। তিনি ওই গ্রামের মৃত বিজয় গোপাল বিশ্বাসের স্ত্রী। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজলেম তালুকদার বলেন, গত সোমবার বিকেলে শাক তোলার জন্য বাড়ির পাশের মাঠে যান কালীদাসী রানি। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাঁকে পায়নি। গতকাল মঙ্গলবার সকালে মাঠে কালীদাসী রানির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। কাদার মধ্যে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)