মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর হেরোইন সেবনের দায়ে খোকা শেখ নামের এক যুবককে ১৫ দিনের জেল ও ২ শ টাকা জরিমান করেছেন ভ্রামমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত খোকা শেখ মেহেরপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার আব্দুল মালেকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খোকা মাদক সেবনের কথা স্বীকার করাই ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারায় ১৫ দিনের জেল ও ২ শ টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এসআই মামুন সঙ্গীও ফোর্স নিয়ে কোর্টপাড়া এলাকা থেকে মাদক সেবন করার সময় তাকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)