চুয়াডাঙ্গায় আবারও ১ হাজার ৩৫ পিস ইয়াবাসহ শিপরা আটক

আপলোড তারিখঃ 2023-01-25 ইং
চুয়াডাঙ্গায় আবারও ১ হাজার ৩৫ পিস ইয়াবাসহ শিপরা আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলোচিত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি শিপরাকে ইয়াবাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক শিপরা বেগম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের স্ত্রী। এসময় আরেক মাদক কারবারি ঢাকার কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তর পাড়ার মৃত চুন্নু মিয়ার ছেলে আজাদ হোসেনকে (৪৫) আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শিপরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে আজাদ হোসেনসহ তাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, শিপরা খাতুন এলাকার আলোচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। একাধিকবার জেলেও গেছেন তিনি। জামিনে বের হয়ে আবারও মাদক কারবার চালিয়ে যান। গতকাল মঙ্গলবার ১ হাজার ৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, অভিযানে আটক আজাদ হোসেনের নামেও একাধিক মাদক মামলা আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)