ঝিনাইদহে এক গুরুর ৬ শিং!

আপলোড তারিখঃ 2023-01-24 ইং
ঝিনাইদহে এক গুরুর ৬ শিং! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: এক গুরুর ৬ শিং! ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ^াস্য হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়ালা গরুর সন্ধান মিলেছে। গরুটি দেখতে দূর-দূরান্তের মানুষ ভিড় করছেন কোটচাঁদপুর উপজেলার বহরামপুর গ্রামে। মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসী জানান, সচরাচার এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বভাবিক গরু দেখলাম, যার ৬টি শিং। জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরমপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক পক্রিয়ায় গরুর দুইটি শিং গজায়। এর কয়েক মাস পরে আরো দুইটি শিং গজায় গরুটির মাথার মাঝখান থেকে। তারও কিছুদিন পর আরও দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। গরু মালিক মোশারফ হোসেন বলেন, ‘আগে এমন শিংওয়লা গরু তিনি কোনোদিন দেখেননি। গরুর ৬শিং গজানো নিয়ে কোটচাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, জ্বিনগত কারণে গরুটির মাথায় অতিরিক্ত আরও চারটি শিং গজিয়েছে। মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনিই গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়েছে। তবে এনিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)