মেহেরপুরে এমপি পত্নী মোনালিসাকে ছাত্রলীগের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-07-26 ইং
মেহেরপুরে এমপি পত্নী মোনালিসাকে ছাত্রলীগের সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মনোনিত হওয়ায় জেলা ছাত্র লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যর বাসভবনে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সৈয়দা মোনালিসা ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দ মোসালিসা ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলি টিটু, সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, আইন বিষয়ক সম্পাদক টিটু খান সাকিব, সদস্য শোভন সরকার, ছাত্র নেতা ফয়সাল রায়হাত ও জামান বিশ্বাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দা মোনালিসা ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)