জীবননগরে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক

আপলোড তারিখঃ 2023-01-24 ইং
জীবননগরে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর স্কুলপাড়ার খোকন রহমানের ছেলে ফাহিম হুসাইন(২৩), একই উপজেলার বাওন্দা কলেজপাড়ার আব্দুল হালিমের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে হোসেন (২৫)। জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আন্দুলবাড়ীয়ার খান ইটভাটা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে স্থানীয় জনতার সহযোগিতায় চোর চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে একটি বাজাজ বক্সার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।। উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিক খান ইটভাটা কর্তৃপক্ষ। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মোটরসাইকেল চোর হিসাবে স্বীকারোক্তি দিয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)