মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-01-24 ইং
মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত তাছের উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৪০), পৌর শহরের হক পাড়ার খোকন আলীর ছেলে দিপু আলী (২২) এবং একই এলাকার অপুর স্ত্রী রিতা খাতুন (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচে অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আজিম উদ্দিনকে আটক করে। পরে বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাঁজাসহ দিপু আলীকে তার বাড়ি থেকে আটক করা হয় এবং সন্ধ্যা ৬টার দিকে রিতা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আজিম উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। এছাড়াও দিপু আলী ও রিতা খাতুনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ৩ জনকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)