চুয়াডাঙ্গায় যুবকের ওপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2023-01-24 ইং
চুয়াডাঙ্গায় যুবকের ওপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে আব্দুল্লাহ আল নোমান (২৮) নামের এক যুবকের ওপর হামলা ও ৩ লাখ ৭০হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নেয়। ভুক্তভোগী আব্দুল্লা আল নোমান ভালইপুর বাজারপাড়ার আব্দুস সালামের ছেলে। নোমান অভিযোগ করে বলেন, ‘সকালে ইট কেনার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ভালাইপুর মোড়ের সবুজ মেশিনারি পার্টসের দোকানে এসে বসি। এর কিছুক্ষনের মধ্যে ভালাইপুর গ্রামের মোহাম্মদ আলমগীর (২৯) ও তার সঙ্গে থাকা আরও ৩ জন হঠাৎ দোকানে এসে আমাকে আঘাত করে ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আমি শুধুমাত্র আলমগীরকে চিনতে পেরেছি। তার সঙ্গে থানা অন্যদেরকে চিনতে পারিনি।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক ডা. জোবাইদা জামাল জয়া বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা নোমান নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)