আন্দুলবাড়ীয়ায় আব্দুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2023-01-23 ইং
আন্দুলবাড়ীয়ায় আব্দুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত হাজী আব্দুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়াস্থ নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে অংশ নেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রয়াতের সহোদর হাজী সাব্দার রহমান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউপি সদস্য নূর ইসলাম খোকা, অবসরপ্রাপ্ত সিআই আমির হোসেন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর-রশিদ। দোয়া অনুষ্ঠানে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম, সদস্য হাফেজ মুজাহিদুর রহমান মুসা, খন্দকার মনিরুজ্জামান মনি, হাফেজ আবু মুছা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)