মেহেরপুরে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি বিষয়ক কর্মশালা

আপলোড তারিখঃ 2017-07-26 ইং
মেহেরপুরে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি বিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন:
`04` মেহেরপুর অফিস: মেহেরপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষায় আর্সেনিকের ভয়াবহতারোধে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি ও সচেতনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জনস্বস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবীর ভূইয়া, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামদ বাবলু বিশ্বাস, রুরাল ওয়াস আর্সেনিক মিটিগেশন প্রজেক্টের ব্যবস্থাপক মাহবুবুর রহমান। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও আর্সেনিকে আক্রান্ত রুগীরা। আর্সেনিকর ভয়াবহতা ও আর্সেনিকমুক্ত পানির উৎস সম্পর্কে আলোচনা করা হয় কর্মশালা থেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)