আলমডাঙ্গার ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2023-01-23 ইং
আলমডাঙ্গার ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপচেলার পাঁচকমলাপুর ব্রিজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে আলমডাঙ্গার পাঁচকমলাপুর ব্রিজ মোড়ে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেসার্স রতন স্টোরে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রতন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারায় সতর্কতামূলক ২ হাজার টাকা, মেসার্স লিটন স্টোরের মালিক মো. লিটন আলীকে দোকানের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখা ও অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সাদিয়া কসমেটিকস-এর দোকানে নকল শিশুপণ্য ও ভেজাল কসমেটিকস বিক্রয় ও অন্যান্য অপরাধে প্রতিষ্ঠান মালিক কাইয়ুম আলীকে ৪১ ধারায় ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)